ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণাধীন

শীর্ষ দায়িত্বশীল

তাছনীম আলম সাঈদী

সভাপতি, ডুয়েট শাখা · এমএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

তাছনীম আলম সাঈদী
← সকল দায়িত্বশীল সভাপতি, ডুয়েট শাখা

তাছনীম আলম সাঈদী

এমএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

বিসমিল্লাহির রহমানির রাহীম।

ঐতিহাসিক প্রয়োজনে এই অঞ্চলের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। প্রতিষ্ঠালগ্ন থেকে ডুয়েট দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতীয় জীবনের বিভিন্ন বাঁকে ডুয়েটের শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় বলীয়ান হয়ে দেশের প্রয়োজনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখেছে। এদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির প্রকল্প নিয়ে প্রতিষ্ঠাকাল থেকেই একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে ইসলামী ছাত্রশিবির। সেই সূচনা থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন ক্রান্তিকালে সম্মুখ সারিতে থেকে সংকট উত্তরণে সাহসী, দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে এই সংগঠন। গণমানুষের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে, মূল্যবোধ ও নৈতিকতায় বলীয়ান তরুণ শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে চলছে ইসলামী ছাত্রশিবির। তারই ধারাবাহিকতায় ডুয়েটসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম গৌরবের সাথে অব্যাহত রয়েছে। সময়ের পরিক্রমায় আমাদের কার্যক্রমের পরিসর ও প্রভাব বৃদ্ধি পাচ্ছে সুসংগঠিত ও সফল ব্যবস্থাপনার মাধ্যমে।
আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় ডুয়েট ইতিবাচক অর্জনে সমৃদ্ধ হলেও এর শিক্ষার পরিবেশ বারবার নানা অশুভ শক্তির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসন সংকট, অনিয়ম, নিরাপত্তাহীনতা ও বৈষম্যমূলক আচরণের কারণে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়েছে। শিক্ষার্থীদেরকে কখনো কখনো ক্ষমতার স্বার্থে ব্যবহার করা হয়েছে, ফলে তারা মৌলিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাম্প্রতিক গণ-আন্দোলনের প্রেক্ষাপটে আজ একটি বৈষম্যমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই, যাতে ডুয়েটে একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত হয় এবং শিক্ষার্থীদের ন্যায্য আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।
দেশের বাছাইকৃত মেধাবীরা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষালাভের জন্য ডুয়েটে আসে। কিন্তু যে লক্ষ্য ও আদর্শ নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সে অনুযায়ী কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো পুরোপুরি অর্জিত হয়নি। বৈশ্বিক সূচক ও র‌্যাংকিং-এ ডুয়েটের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, যুগোপযোগী কারিকুলাম, গবেষণার মানোন্নয়ন, ল্যাব ও আবাসন সুবিধা বৃদ্ধি এবং শিল্পখাতের সাথে কার্যকর সংযোগের মাধ্যমে ডুয়েটকে আন্তর্জাতিক মানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে ছাত্রশিবির ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মেধার বিকাশ নিশ্চিত করতে এবং একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও সহনশীল ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি করে দেশ ও জাতিকে উপহার দেওয়াই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সর্বোপরি দেশের ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার এই আন্দোলনে ডুয়েট শিবির তার কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
সেশন২০২০-২১
দায়িত্বসভাপতি, ডুয়েট শাখা
বিভাগএমএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
রক্তের গ্রুপতথ্য নেই